আমেরিকাকে ৩৫লক্ষ ওষুধ পাঠালো ভারত

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মহামারীতে মৃত্যুপুরী মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ৫.২৯ লক্ষ মানুষ। মৃতের সংখ্যায় ইতালিকে ছা়ড়িয়ে গিয়েছে এই দেশ। এর মধ্যেই অনেকটা স্বস্তি দিয়ে এক প্লেন হাইড্রক্সিক্লোরোকুইন পৌঁছাল মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধু ভারতের পাঠানো এই ওষুধ দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন উদ্যমে মাঠে নামতে চায় ডোনাল্ড ট্রাম্পের দেশ।

আমেরিকায় শনিবার রাত অবধি মারা গিয়েছেন ২০,৬০০ মানুষ করোনায় আক্রান্ত হয়ে। ইতালিতে মারা গিয়েছিল ১৯,৪৬৮। আগামী দুই সপ্তাহ পরিস্থিতি এমনই খারাপ থাকবে বলে মনে করা হচ্ছে। এরমধ্যেই করোনায় ব্যবহৃত ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন মার্কিন মুলুকে পৌঁছে দিল ভারত। গত সপ্তাহেই ট্রাম্পের অনুরোধে ৩৫.৮ ২ লক্ষ ট্যাবলেট রফতানি করার সিদ্ধান্ত নেয় ভারত।

আমেরিকায় ভারতীয় দূত তরণজিত সিং সান্ধু টুইট করেন যে নেয়ার্ক বিমানবন্দরে এসেছে এই টন টন ওষুধ।

মূলত ম্যালেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয় হাইড্রক্সিক্লোরোকুইন. কিন্তু করোনার বিরুদ্ধে চিকিত্সায় কিছুটা লাভ পাওয়া গিয়েছে এই ওষুধ ব্যবহারে। শুধু আমেরিকা নয়, সারা বিশ্বে কুড়িটির বেশি দেশে এই ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।নিজেদের ব্যবহারের জন্য পর্যাপ্ত স্টক আছে, সেই বিষয় আশ্বাস দিয়েছে মোদী সরকার। বিশ্বের সর্ববৃহৎ হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদক হল ভারত।

প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করলে করোনা রোগীরা সুস্থ হয়ে উঠেছেন বলে সমীক্ষায় প্রকাশিত। তবে এই সংক্রান্ত ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চূড়া্ন্ত হয়নি। ভারতে যদিও শুধু যারা করোনা রোগীদের সংস্পর্শে এসেছেন, তাদেরকে ডাক্তারের পরামর্শ মেনে এই ওষুধ খাওয়ার কথা বলেছে স্বাস্থ্যমন্ত্রক।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube