সিনেমা হল বন্ধ থাকলেও লকডাউনের আবহে অনলাইনেই মুক্তি পাচ্ছে ‘সূর্যবংশী’ ও ‘৮৩’!

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার প্রভাব থেকে মুক্ত নয় বলি পাড়া। গত মার্চ মাসের শেষে এবং এপ্রিলের শুরুতে বেশ কিছু বলিউড ছবি মুক্তি পাওয়ার কথা। কিন্তু করোনার জেরে দেশজুড়ে লকডাউন চলায় বড় বাজেটের ছবির রিলিজ স্থগিত রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম হল অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ও রণবীর সিংয়ের ‘৮৩’। দীর্ঘ প্রতিক্ষিত এই দুটি ছবি নিয়ে ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। দাবি করা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মেই নাকি মুক্তি পাবে এই দুটি ছবি। 

এদিন সেই জল্পনার এবসান ঘটাল প্রযোজক সংস্থা রিলায়েন্স এন্টারটেনমেন্ট। এই সংস্থার তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়, ‘সূর্যবংশী’ বা ‘৮৩’- এই দুটি ছবির কোনটিই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছেনা। যেভাবে প্রতিটি ছবি সিনেমা হলে মুক্তি পায়, এই দুটি ছবির ক্ষেত্রেও তাই হবে। আর তার জন্য যদি কয়েক মাস অপেক্ষা করতে হয়, তাহলেও তারা করতে রাজি। 

প্রসঙ্গত, করোনার জেরে ১২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজধানীর সব সিনেমা হল বা প্রেক্ষাগৃহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যার ফলে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে বিভিন্ন প্রযোজনা সংস্থার। তাঁদের ব্যাবসায় যে এর নেতিবাচক প্রভাব পড়বে তা তারা আঁচ করেছিলেন। তবে শুধুমাত্র সিনেমা হলই নয় ছবির প্রোমোশন থেকে শুরু করে প্রচারমূলক কাজকর্মও বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হয় সরকারের তরফে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় বেশ কয়েকটি বড় বাজেটের ছবির মুক্তি। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube