নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের অন্দরে ফের করোনা থাবা ৷ এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বরুণ ধাওয়ানের এত নিকট আত্মীয়।সম্প্রতি নিজেই এই কথা জানান তিনি।
ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী এবং অনুগামীদের সাথে সরাসরি আলাপচারিতার সময় তিনি এই খবর প্রকাশ করেছিলেন। তিনি বলেন”এটি এখন বাড়ির খুব কাছাকাছি। যতক্ষণ না আপনার পরিচিত কারওর সাথে না ঘটে আপনি এটিকে গুরুত্বের সাথে গ্রহণ করবেন না এবং এর গুরুতর বিষয়টি বুঝতে পারবেন না,” বরুণ আরও বেশি করে সবাইকে বাড়িতে থাকতে এবং এই ভাইরাসটি নিয়ন্ত্রণ করার জন্য বিচ্ছিন্নতার আহ্বান জানান। অল্প অসতর্কতায় মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ে। বলি সিনেমার প্রযোজক করিম মোরানি এবং তাঁর দুই মেয়ে জোয়া ও শাজার পর এবার মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হলেন বরুণ ধাওয়ানের এক আত্মীয় ৷ সম্প্রতি নিজেই সে খবর জানিয়েছেন বরুণ ধাওয়ান ৷ প্রযোজক করিম মোরানির মেয়ে জোয়ার সঙ্গে বরুণের বন্ধুত্ব অনেক দিনের ৷ তাই জোয়ার অসুস্থতার কথা জানতে পেরে বরুণ ভিডিও কলে বহুক্ষণ কথা বলেন জোয়ার সঙ্গে ৷ আর সেই ভিডিও কলেই জোয়াকে বরুণ জানিয়েছেন, তাঁর এক আত্মীয়, যিনি আমেরিকার বাসিন্দা, তিনি আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে ৷ ৷Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

