লকডাউন নিয়ে বিবাদের জেরে আক্রান্ত পুলিশ, হাত কাটা গেল সাব ইনস্পেক্টরের

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মধ্যেই দুর্ঘটনার খবর।পাঞ্জাবের পাতিয়ালায় সবজি বাজারে গাড়ি নিয়ে একদল যুবক ঘোরাফেরা করছে বলে খবর পায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে আসে পুলিশ। একদল যুবকের কাছে পুলিশ জানতে চায় তাদের কাছে কার্ফু পাস আছে কি না। যা ঘিরে শুরু হয় অশান্তি। পুলিশের উপর চড়াও হয় যুবরকরা। ধারাল অস্ত্র দিয়ে এক এএসআইয়ের হাত কেটে নেওয়া হয়। ঘটনায় জখম আরও দুই পুলিশ কর্মী।

পাতিয়ালার পুলিশ সুপার মনদীপ সিং সিধু এদিন জানান, শিখ ধর্মাবলম্বী কয়েকজন ‘নিহাঙ্গ’ ধর্মীর রীতি মেনে রাস্তায় অস্ত্র  নিয়ে বের হয়েছিল। লকডাউনে যা নিয়ম বহির্ভুত। মাঝ রাস্তায় তাঁদের পুলিশ আটকায়। এরপরই বাঁধে তুমুল উত্তেজনা। মুহূর্তে এএসআইএর হাতে তরোয়ালের কোপ বসায় অভিযুক্তরা। আর এরপর পুলিশ অফিসারের একটি হাত কেটে দেয় অভিযুক্তরা।

জখম এএসআইকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মীর পাশাপাশি আক্রান্ত সবজি বাজারের কর্মকর্তাও। ঘটনায় গ্রেফতার করা বয়েছে আট জনকে।

পাতিয়ালার এসএসপি মনদীপ সিং সিধু বলেন যে বেশ কয়েকটি পুলিশ টিম গিয়ে গুরুদ্বারা থেকে লুকিয়ে থাকা নিহাংদের বার করেছে। ঘটনার কড়া নিন্দা করেছেন পঞ্জাব পুলিশের ডিজিপি দিনকার গুপ্তা। তিনি জানিয়েছে চন্ডিগড়ে হাসপাতাল ডিরেক্টরের সঙ্গে তাঁর কথা হয়েছে। খুব ভালো প্লাস্টিক সার্জেনের আন্ডারে ভর্তি হয়েছেন হরজিত।

করোনা ভাইরাসের প্রবল প্রকোপ গোটা দেশে। আক্রান্তের সংখ্যা আট হাজার পার হয়েছে। মৃত ২৭৮। করোনা রুখতে ২১ দিনের লকডাউনে ভারত। এমন পরিস্থিতিতে পাঞ্জাবেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাঞ্জাবে মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে ইতিমধ্যেই ১লা মে পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। নিয়ম লাগু করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যেই এই ঘটনায় উদ্বেগ বাড়ল প্রশাসনের।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube