লকডাউন সত্ত্বেও বর্ধিত ফি- তৎপর রাজ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন জারি হওয়ার পরে বন্ধ আছে সব স্কুল। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি স্কুলের মাসিক ফি বাড়ানো হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে শিক্ষকদের মাসিক বেতন ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে একাধিক কলেজের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হল।

শুক্রবার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে শিক্ষা মন্ত্রকের প্রধান সচিব মনীশ জৈন লিখেছেন, করোনা সংক্রমণ থেকে অধিবাসীদের রক্ষা করতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। এর মধ্যে রয়েছে বিভিন্ন ফি মকুব করা, লাইসেন্স ফি অথবা কর বাবদ টাকা জমা দেওয়ার সময়সীমা সম্প্রসারণ। কিন্তু বেশ কিছু বেসরকারী ও সরকারি সাহায্যের বাইরে থাকা বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে থাকা স্কুলে ছাত্রদের মাসিক ফি বাড়িয়ে দেওয়াই শুধু হয়নি, পাশাপাশি অভিভাবকদের এই লকডাউন পর্বে তা জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবেদন জানানো সত্ত্বেও তাতে স্কুল কর্তৃপক্ষ সাড়া দেয়নি বলেও চিঠিতে উল্লেখ করেছেন সচিব। বিষয়টি কড়া হাতে নিয়ন্ত্রণ করা নিয়ে চিন্তা-ভাবনা করছে প্রশাসন, তিনি জানিয়েছেন।

একই সঙ্গে, বেশ কিছু কলেজে পার্ট টাইম লেকচারারাদের মার্চ মাসের বেতন দেওয়া হয়নি বলেও তাঁরা অভিযোগ জানিয়েছেন। তাঁরা দাবি করেন,  লকডাউনে কোনও ক্লাস নেওয়া হয়নি, সেই কারণে তাঁদের বেতন থেকে বঞ্চিত করা হয়েছে।

শনিবার এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, পার্ট টাইম লেকচারারদের বেতন বন্ধ করার বিষয়টি তাদের নজরে এসেছে। কলেজ কর্তৃপক্ষকে পার্ট টাইম লেকচারারদের বেতন সরকারি ঘোষণা ছাড়া না বন্ধ করার জন্য আদেশ তিনি।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube