নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতার কিছু অংশে লকডাউনের নিয়ম মানা হচ্ছে না, কেন্দ্রের এই দাবি ওঠে। কিন্তু তা মানলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং দিল্লির বিরুদ্ধে ‘কমিউনাল ভাইরাস’ ছড়ানোর চেষ্টার অভিযোগ তুললেন তিনি।
শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে একটি চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। তাতে জানানো হয়, কলকাতা শহরের রাজাবাজার, তপসিয়া, নারকেলডাঙা, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ-সহ কিছু এলাকায় লকডাউন মানা হচ্ছে না। বাজার থেকে রাস্তাঘাট কোথাওই মানা হচ্ছে না সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম। এই সব এলাকায় বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ কড়া ভাবে প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। শনিবার নবান্নে এই নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরম ভাবে চিঠি কেন্দ্র থেকে দেওয়া হয়নি। তারা একটু নজর রাখতে বলেছে পুরো পরিস্থিতির ওপর। এছাড়া আর কিছুই নয়। এটা কিছু লোক ভুল খবর রটাচ্ছে। কতগুলো এলাকায় বিশেষ নজর দিতে বলা হয়। মমতা আর ও বলেন, কেন্দ্র কিছু এলাকায় বেশি করে নজর রাখতে বলেছে। পুলিশ ইতিমধ্যেই সেই কাজ করছে। একই সঙ্গে মমতা প্রশ্ন রাখেন, “কমিউনাল ভাইরাস সামলাবো না মানুষের ভাইরাস?’ কলকাতা-সহ রাজ্যের একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় লকডাউন মানা হচ্ছে না বলে প্রথম থেকেই অভিযোগ করছে বিজেপি। শুক্রবার মুর্শিদাবাদের একটি এলাকায় মসজিদে নমাজ পড়তে জড়ো হন প্রায় ১০০০ মানুষ। খবর পেয়ে পুলিশ পৌঁছে মসজিদ থেকে দ্রুত ভিড় সরায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

