নিউজটাইম ওয়েবডেস্ক : গত ১৮ দিনে ১২৩ টি ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দায়ের হয়েছে বলে জানাল জাতীয় নারী সুরক্ষা কমিটি। করোনার জেরে লকডাউন চলছে গোটা দেশে। জনজীবন প্রায় থমকে গেছে। এর ফলে বাড়িতেই বন্দি সকলে। এরই মধ্যে মহিলা নির্যাতনের ঘটনায় বৃদ্ধি হয়েছে বলে জানায় নারী সুরক্ষা কমিটি।
দেশে লকডাউন শুরু হওয়ার পর থেকে ১০ই মার্চ পর্যন্ত সময়ে প্রায় ৩৭০ টি অভিযোগ দায়ের হয়েছে। এই ৩৭০ টির মধ্যে ১২৩ টি ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ। এই সংখ্যা শুধুমাত্র ইমেইলে আসা অভিযোগ, অন্যান্য ভাবে আসা অভিযোগ এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। এই সংখ্যা বেশ ভাবাচ্ছে মহিলা কমিশনের আধিকারিকদের।
এই নিয়ে একটি ট্যুইটে করা হয় মহিলা কমিশনের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। এই লকডাউনের ফলে নির্যাতনের শীকার হওয়া মহিলারা আরও বিপজ্জনক অবস্তায় রয়েছেন বলে জানান তাঁরা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

