৩০শে এপ্রিল পর্যন্ত লকডাউন পশ্চিমবঙ্গে

নিউজটাইম ওয়েবডেস্ক : আশঙ্কা ছিলোই । এবার তা সত্যি হল। করোনা মোকাবিলায় বাংলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হল। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন বাড়ানো হল। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পর নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হবে দেশে। তাতে সকলে সহমত হয়েছেন।  রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

 

মুখ্য়মন্ত্রী বলেন,  লকডাউন মানবিকভাবে করা প্রয়োজন। একসঙ্গে জমায়েত করতে বারণ করেন তিনি। ৩টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক প্রসঙ্গে মমতা বলেন, ”বৈঠকে বলেছি, পণ্যবাহী ট্রেন ছাড়া দূরপাল্লার ট্রেন চালানো যাবে না। আন্তর্জাতিক বিমান না চালানোর কথা বলেছি”।

লকডাউন প্রসঙ্গে এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। সকলে বাড়িতে থাকতে অনুরোধ করেন তিনি। দূরে থেকে বাজার করতে বলেন। সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মুদির দোকান খোলা থাকবে।  বিস্কুট, পাঁউরুটির যোগান ঠিক রাখার জন্য বেকারি চালু করতে বলেছেন বলে জানান তিনি। তবে প্রোটোকল লঙ্ঘন করা যাবে না। নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।

করোনায় লকডাউনে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ  ঘোষণা করলেন মমতা

*১০ জুন পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।

*ধানচাষিদের জন্য অন্নযাত্রী অ্যাপ।

* নিয়ম মেনে বেকারি চালু হবে।

* সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত দোকান খোলা থাকবে।

* অনলাইন ফুড ডেলিভারিকে ছাড় দেওয়া হচ্ছে।

রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৬। রাজ্যে করোনা মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এখন সংখ্যাটা বাড়বে, কিন্তু আতঙ্কিত হবেন না”।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube