নিউজটাইম ওয়েবডেস্ক : আই সি এম আরের এক সমীক্ষায় দেখা গেছে বহু রোগী শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে যারা কোভিড-১৯ পজিটিভ তাদের মধ্যে ৯৩% ব্যক্তির কোনোপ্রকার বিদেশভ্রমণের রেকর্ড নেই।কিংবা করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির সাথে যোগাযোগ, সাক্ষাৎ হয়নি।
সমীক্ষা বলছে, ১০২জন এস এ আর আই রোগী যারা কোভিড-১৯ এ সংক্রামিত তাদের তথ্য ঘেঁটে দেখা গেছে যে তারা কোনোদিনই বিদেশ যাত্রা করেনি।কিছু স্বাস্থ্য সংস্থা থেকে এটিকে গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ভারত সরকারের অধীনে কর্মরত এক ব্যক্তি জানিয়েছেন কোনো প্রকার বিদেশ যাত্রা কিংবা করেনায় আক্রান্ত ব্যক্তির সাথে স্পর্শ না হওয়া সত্ত্বে ও সংক্রামিত হওয়াকে হু থেকে গোষ্ঠী সংক্রমণ বলেই মনে করা হয়।কিন্তু তার মানে এই নয় যে সরকার এই রোগ প্রতিরোধে অসফল। তবে চিকিৎসকদের মতে, ঐ ১০২ জন রোগী যাদের তীব্র শ্বাসকষ্ট রযেছে তাদের সবার কোভিড-১৯ পজিটিভ। তবে এই ১০২ জনের মধ্যে ৫৯ জনের কোনোরকম বিদেশ ভ্রমণের ইতিহাস নেই, এবং কোনো কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসার তথ্যও পাওয়া যায়নি। তবে বাকি ৪৩ জনের এমন তথ্য পাওয়া গেছে।এই কারণেই বারংবার পরীক্ষা করা খুব প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

