নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে বাড়বে লকডাউনের মেয়াদ। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের শেষে এমনটাই জানা যাচ্ছে। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন। এবং তাঁদের এই দাবিতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ আগামী ১৪ই এপ্রিল লকডাউন প্রত্যাহার হচ্ছেনা। কেন্দ্রীয় সরকারের তরফ তেকে এই সিদ্ধান্ত জানানো না হলেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ট্যুইট করে জানান এই কথা।
এই ট্যুইটে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করে মুখ্যমন্ত্রী কেজরীওয়াল জানান লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত একেবারে ঠিক। ভারতে এখনও পর্যন্ত পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে কারণ আমরা অনেক আগে লকডাউন কার্যকর করতে পেরেছি।
এই ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার পর প্রথমেই প্রধানমন্ত্রী জানান যে, সমস্ত মুখ্যমন্ত্রীদের জন্য ২৪*৭ আছেন তিনি। যে কোনোরকম অসুবিধের কথা যখন প্রয়োজন জানাতে পারেন তাঁরা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

