লকডাউনের মাঝে ও আয় বৃদ্ধি হয়েছে যাদের

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের বাজারে আয় কমেছে সকলেরই।যা টাটা-আম্বানিরা পারেননি এই করোনার বাজারে নিজের সম্পত্তির মূল্য ১১ শতাংশ বৃদ্ধি করেছেন এই ব্যবসায়ী। মূলত লকডাউনের বাজারে সবাই জিনিস কেনার হিড়িকের জেরেই লাভবান হয়েছেন এই ব্যবসায়ী।

জনপ্রিয় ডি-মার্ট চেনের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণন দামানির ধন-সম্পত্তির মূল্য এবছর ১১ শতাংশ বেড়ে ১০.৭ বিলিয়ন ডলার হয়েছে। ব্লুমবার্গের সমীক্ষা অনুযায়ী ১২জন ধনীতম ভারতীয়ের মধ্য এবছর সবচেয়ে টাকা বেড়েছে দামানির। অ্যাভিনিউ সুপারমার্কেটসের শেয়ার বেড়েছে ২৪ শতাংশ।

মুম্বইয়ের খুব সাধারণ বাড়ি থেকে বেড়ে ওঠা দামানির।সেখান থেকে তৈরী করেছেন  নি়জেকে, বানিয়েছেন এতবড় ব্যবসা।তাঁর সুপারমার্কেট চেইনে সস্তায় জিনিস পাওয়া যায়, এটাই ইউএসপি।

দামানি ছাড়া এই বাজারেও ধন বৃদ্ধি হয়েছে প্রতিষেধক প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মালিক সাইরাস পুনাওয়ালার। তার ধনরাশি বৃদ্ধি পেয়েছে ২.৬ শতাংশ।

কিন্তু লকডাউন বাড়লে যেটার সম্ভাবনা ক্রমশই বাড়ছে, তাদের অবস্থা কেমন থাকে  সেটাই দেখার।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube