করোনা আতঙ্কের মধ্যেই আগ্নেয়াস্ত্র কেনার হিড়িক আমেরিকায়

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে গোটা পৃথিবী ‌যখন কাঁপছে এক অবাক কান্ড দেখা গেল আমেরিকায়। রেকর্ড হারে বাড়ছে আগ্নেয়াস্ত্র কেনা। ইতিমধ্যেই  আক্রান্তের হারে শীর্ষে আমেরিকা। এখনও প‌র্যন্ত ৪ লক্ষ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর তরফ থেকে একটি রিপোর্টে জানা ‌যায় ৩.৭ মিলিয়নেরও বেশি আগ্নেয়াস্ত্রের ক্রয়ের জন্য ব্যাকগ্রাউন্ড চেক হয়েছে ক্রেতাদের।

মার্চ মাস প‌র্যন্ত মার্কিন মুলুকে আগ্নেয়াস্ত্র ক্রয়ের সংখ্যা গত দু দশকের মধ্যে সবথেকে বেশি। করোনা সংক্রমণের জেরে থমকে গেছে আমেরিকার জনজীবন। শুধুমাত্র অত্যাবশ্যকিয় পণ্যই পাওয়া ‌যাচ্ছে বাজারে, এবং আগ্নেয়াস্ত্রও এই অত্যাবশ্যকিয় পণ্যের তালিকাভুক্ত করা হয়েছে।

একটি মার্কিন দৈনিকের একটি রিপোর্টে জানায় শুধুমাত্র মার্চ মাসেই মার্কিন মুলুকে প্রায় ২ মিলিয়ন আগ্নেয়াস্ত্র কেনা হয়েছে। এটি এখনও প‌র্যন্ত আমেরিকায় আগ্নেয়াস্ত্র ব্যবসায় ব্যস্ততম মাস ছিল। বিশেষজ্ঞদের মতে গত বছরের তুলনায় এই সময়ে আগ্নেয়াস্ত্র ব্যবসা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে প্রায় ১.২ মিলিয়ন ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে নতুন আগ্নেয়াস্ত্র ক্রেতাদের। ‌যা ১৯৯৮ সালের রেকর্ড ভেঙে দিয়েছে।

সমগ্র আমেরিকার মধ্যে ইলিনয়, টেক্সাস, কেন্টাকি, ফ্লোরিডা, এবং ক্যালিফোর্নিয়াতে সব থেকে বেশি আগ্নেয়াস্ত্র ক্রয় হয়েছে। এই সমস্ত এলাকায় আগ্নেয়াস্ত্রের দোকানের সামনে এই সংক্রমণের মধ্যেও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গৃহহীন মানুষদের, ‌যারা প্রত্যেকেই আগ্নেয়াস্ত্র কিনেছেন। ‌যা দেশে করোনা সংক্রমণ রুখতে দুরত্ব বজায় রাখার নির্দেশকে অমান্য করেই করা হয়েছে ‌যথেচ্ছ।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube