নিউজটাইম ওয়েবডেস্ক : ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথম বৈঠকে লকডাউন কী ভাবে তোলা যায়, সেই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ওড়িশা ও পঞ্জাব। একই পথে হাঁটতে পারে রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি। শনিবার একই বিষয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো-বৈঠক করা হচ্ছে। আজ সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
অধিকাংশ মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানো বা ধাপে ধাপে লকডাউন প্রত্যাহারের পক্ষে। এই বিষয়ে আলোচনা চলছে। আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, তিনি সকলের জন্য সর্বক্ষণ কাজ করতে প্রস্তুত। করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির উচিত একই নীতি মেনে চলা। কাঁধে কাঁধ মিলিয়ে করোনাভাইরাসের মোকাবিলা করতে হবে। ২৪X৭ সকলের জন্য রয়েছ্ন তিনি।তথ্য জানাতে কখনও ইতস্তত বোধ করবেন না। এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের কাছে পরামর্শ চান প্রধানমন্ত্রী মোদী।
৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। একই সওয়াল করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। লকডাউন মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা চলতি লকডাউনের মেয়াদ। করোনা পরীক্ষার টেস্ট কিটের দ্রুত জোগার করতে হবে একথা বলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পাশাপাশি শিল্প ও কৃষির জন্য বিশেষ আর্থিক ঘোষণার কথা প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

