লকডাউনের শেষ কবে? জানা যাবে আজ মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠকে

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন ঘুরছেই। তাই আজই মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তারপরই লকডাউন বাড়ানোর সিদ্ধান্তটি চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। ২রা এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথম ভিডিও বৈঠকে লকডাউন কী ভাবে তোলা যায়, সেই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর কথায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই প্রায় সকল রাজ্যই লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে। মোদী সরকারের চূড়ান্ত ঘোষণার আগেই ওড়িশায় এপ্রিল মাসের শেষ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। শুক্রবার, পঞ্জাব‌ও ১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।

প্রসঙ্গত ভারতে করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে দেশে করোনা পজেটিভ ৭৬০০ জন। এদের মধ্যে ৬৪২ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যা ২৪৯। তবে, ভারতে করোনায় গোষ্ঠী সংক্রমণ বা থার্ড স্টেজ হয়নি বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

 

ভয়ঙ্কর ভাইরাসের থাবা গাঢ় হয়েছে বঙ্গে ও। রাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন। এবং মৃতের সংখ্যা ৫। রাজ্যের বেশ কয়েকটি এলাকা হটস্পট চিহ্নিত করে সেখানে লকডাউন চলছে জোড় কদমে।

এদিকে বিশ্বজুড়ে করোনা অতিমারীতে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। প্রায় পাঁচ লক্ষ ছুঁই ছুঁই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে যে, বেশিরভাগ দেশেই এই অতিমারীর প্রকোপ রয়েছে। ফলে করোনা মোকাবিলায় নিষেধাজ্ঞা তুলে নিলে ফের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube