ভারতে ‌একদিনে করোনা আক্রান্ত বেড়ে ১০৩৫, মোট সংক্রামিত ৭৫০০ র বেশি

নিউজটাইম ওয়েবডেস্ক : চব্বিশ ঘণ্টায় একাধারে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হল ১০৩৫। তার ফলে গোটা ভারতবর্ষে মোট সংক্রামিতের সংখ্যা ৭,৫০০ ছাপিয়ে গেল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫০০ এর বেশি জন। তাঁদের মধ্যে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ১৫ ঘণ্টায় দেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ৪০। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৩৯ জন। ফলে দেশে এখনও পর্যন্ত মোট ৬৪২ জন করোনার কবল থেকে মুক্তি পেয়েছেন।

চলতি সপ্তাহে ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫,৮৬৫। পরবর্তী ৩৯ ঘণ্টায় তা বেড়েছে ১,৫৮২। ওই সময়ের মধ্যে মৃতের সংখ্যা বেড়েছে ৭০। ফলে আগামীদিনে আক্রান্তের সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।

অপরদিকে,বিশ্বজুড়ে নোভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা শুক্রবার ১ লক্ষ ছাড়িয়ে গেল। সেইসঙ্গে দুনিয়াজুড়ে আক্রান্তের সংখ্যাও ১৬ লক্ষে পৌঁছেছে। আক্রান্তের মধ্যে ৩ লক্ষের কাছাকাছি সেরেও উঠেছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube