নিউজটাইম ওয়েবডেস্ক : এনকাউন্টারের মুখে আবার ও জম্মু ও কাশ্মীর। এবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে। কাশ্মীর জোন পুলিশের তরফ থেকে এই খবর জানানো হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতির নির্দিষ্ট খবর পেয়ে গতরাতে দামহাল হাজিপোরায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এখনও গুলির লড়াই চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ।এটি জম্মু ও কাশ্মীরে চতুর্থ এনকাউন্টারের ঘটনা। কাশ্মীরের বিভিন্ন প্রান্তের সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১০ জন জঙ্গির। মৃত্যু হয়েছে পাঁচ জওয়ানের ও। পুলিশ জানিয়েছে, দু’দিন আগে সোপোরে জইশ-ই-মহম্মদের কম্যান্ডারকে খতম করা হয়েছে। বছর তেইশের ওই জঙ্গি ২০১৮ সাল থেকে সক্রিয়াভাবে কাজ করেছিল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

