ওড়িশার পর পাঞ্জাব, ১ মে পর্যন্ত বাড়ানো হল লকডাউনের সময়সীমা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার মতো মারণ ভাইরাসের জেরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দেশবাসী। সংক্রমণ রুখতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে চলছে লকডাউন। এর সময়সীমা বাড়বে কি না তা নিয়ে এখনও কোন দ্বন্দ্বে রয়েছে দেশবাসী। তারই মধ্য়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করা করার সিদ্ধান্ত ঘোযনা করেছে ওড়িশা সরকার। এবার সেপথে হেঁটেই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকারও। 

ইতিমধ্যেই পাঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক। তাই আগামী দিনে কোনরকম ঝুঁকি না নিতে চাওয়ায় শুক্রবার এহেন সিদ্ধান্ত নিয়েছে সেরাজ্যের প্রশাসন। পাঞ্জাবে এদিন মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে খবর। মূলত কমিউনিটি সংক্রমণ রোধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পঞ্জাবের সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগে থেকেই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আর সেই মর্মেই এদিন মন্ত্রিসভার বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দেশের লকডাউনের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান অমরিন্দর সিং। মনে করা হচ্ছে শনিবারই ভিডিও কনফারেন্সে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরেই লকডাউনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube