করোনা মোকাবিলায় ৫ হাজার দরিদ্রের মুখে অন্ন তুলে দেওয়ার সিদ্ধান্ত শচীনের

নিউজটাইম ওয়েবডেস্ক :  করোনার জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে ফের দেশের গরিব মানুষগুলোর পাশে দাঁড়ালেন ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর। দেশের এই সংকটের দিনে ৫ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শচীন। 

করোনা মোকাবিলায় সরকারের সাথে একজোট হয়ে কাজ করছে দেশের বিভিন্ন স্তরের মানুষ। আর সেই দল থেকে বাদ পড়েননি বিনোদন ও ক্রিড়া জগতের তারকারাও। আগেই সরকারকে আর্থিক অনুদান হিসাবে ৫০ লক্ষ টাকা দিয়েছেন শচীন। এবার ফের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে হাত মিলিয়ে ৫ হাজার দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আপনালয় নামের ওই স্বেচ্ছাসেবী সংস্থা। এরপরেই ওই সংস্থা মাস্টার ব্লাস্টারকে টুইটারে ধন্যবাদ জানিয়ে লেখে, “লকডাউনে যাঁদের সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শচীন। এমন সংকটের দিনে আপনালয়ের পাশে দাঁড়ানোয় তাঁকে অসংখ্য ধন্যবাদ। এক মাসের জন্য পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।” তাঁদের এই ট্য়ুইটের উত্তরে রিট্য়ুইট করেন শচীন। তিনি লেখেন, “আপনালয়ের জন্য আমার শুভেচ্ছা রইল। দুস্থদের সেবার এই মহৎ কাজ চালিয়ে যাও তোমরা।”

প্রধানমন্ত্রীর ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ১৪ এপ্রিল। কিন্তু তার পরেও য়ে লকডাউন পুরোপুরি ভাবে ওঠানো হবেনা সেবিষয়ে ইতিমধ্য়েই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে পাঞ্জাব ও ওড়িশা করোনার জেরে এতটাই বিধ্বস্ত যে, সেই রাজ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউনের সময়সীমা। ভালো পরিস্থিতি নেই মাহারাষ্ট্রেও। সেরাজ্য়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০।এই অবস্থায় নিজের রাজ্যের পাশে দাঁড়ালেন ক্রিকেট ঈশ্বর। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube