নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে গোটা বিশ্বে থমকে গেছে মানবজীবন। সমগ্র বিশ্বে বন্ধ সমস্ত স্কুল কলেজ এমনকি অফিসও। এরই মধ্যে ফেসবুক নিয়ে এল এর অন্যরকম এক উদ্যোগ। এবারে অনলাইনে সংযুক্ত করছে একই স্কুল বা বিশ্ববিদ্যালয়ে থাকা পড়ুয়াদের।
এখন পর্যন্ত হলিউডের ছবি সোশ্যাল নেটওয়ার্ক দেখে আমাদের সকলেরই প্রায় জানা ফেসবুকের উদ্ভব এমনই এক কলেজজের ক্যাম্পাসের মধ্যে থেকে। এবার আবার সেই উৎসস্থলেই ফিরে যাচ্ছে ফেসবুক। ফেসবুকের ক্যাম্পাস নামের এই নতুন ফিচারে একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। অ্যাপ রিসার্চার জেন মানচুন ওয়াং জানান, এই নতুন ফিচার বিশেষত কলেজ পড়ুয়াদের জন্য বানানো হয়েছে। জেন জানান এই ফিচারে ক্যাম্পাসের নানান গ্রুপ, অনুষ্ঠান, স্নাতক হওয়ার বয়েস সমস্ত তথ্য জানবে ব্যবহারকারীর থেকে, তারপর সেখানে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারী। এই সমস্ত তথ্য সেই ব্যবহারকারীকে তার সহপাঠিদের সাথে সংযুক্ত হতে সাহায্য করবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

