মিলল ছাড়পত্র, এবার হাইড্রক্সিক্লোরোকুইন বানাবে বেঙ্গল কেমিক্যালস

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় কার্যকরী হাইড্রক্সিক্লোরোকুইন। বিদেশ থেকেও আসছে এই ওষুধের বরাত। বৃহস্পতিবারই বেঙ্গল কেমিক্যালসকে ওষুধ তৈরির বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। আর তার ২৪ ঘন্টার মধ্যেই বেঙ্গল কেমিক্যালসকে হাইড্রক্সিক্লোরোকুইন বানানোর ছাড়পত্র দেওয়া হল ড্রাগ কন্ট্রোলের তরফে। 

করোনা মোকানিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা যখন তুঙ্গে তখন ওষুধ বানাবোর ছাড়পত্র যে দিতেই হত, তা একপ্রকার আশা করা গিয়েছিল। বেঙ্গল কেমিক্যালসের ওষুধ সরাসরি কোন দোকানে বিক্রি হয়না। সরকারি চাহিদা মতোই তা বিক্রি হয়। প্রতিবছরই এ রাজ্যের বেঙ্গল কেমিক্যালসের (BCPL) থেকে ক্লোরোকুইন বা অ্যাজিথ্রোমাইসিন কিনে থাকে বিভিন্ন রাজ্য এমনকি কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা ও মন্ত্রক। কিন্তু করোনার জেরে ওই ওষুধের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছিল কেন্দ্রীয় সরকার অধিগৃহীত পশ্চিমবঙ্গ রাজ্যের এই সংস্থা। কারন হাইড্রক্সিক্লোরোকুইন বানানোর লাইসেন্স BCPL-এর কাছে ছিলনা। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভবত এবিষয়ে আলোচনা করেন। এবং তার পরেই শুক্রবার ওষুধ তৈরির ছাড়পত্র পায় বেঙ্গল কেমিক্যালস।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্য়মন্ত্রী খ্যসচিব রাজীব সিনহাকে বলেন, ‘হাইড্রক্সিক্লোরোকুইন কেনার ক্ষেত্রে আমরা চাইলে বেঙ্গল কেমিক্যালস অর্ডার দিতে পারি।’ তাঁর এই সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েই এরপর লাইসেন্সের জন্য আবেদন করা হয়। দেশের এই কঠিন পরিস্থিতিতে তা মিলেও যায় একদিনের মাথায়। আশা করা হচ্ছে কোন সমস্যা না থাকলে আগামী সপ্তাহ থেকেই হাইড্রক্সিক্লোরোকুইনের উৎপাদন শুরু করবে বেঙ্গল কেমিক্যালস। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube