নিউজটাইম ওয়েবডেস্ক : করোনায় লকডাউন পরিস্থিতিতে বঙ্গবাসীর দিনযাপন সচল রাখতে আরও একাধিক পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। হোম ডেলিভারির সুবিধার জন্য আংশিক পণ্য পরিবহণে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা। হোম ডেলিভারির জন্য সরকার থেকে কিছু ট্যাক্সিকে নামানো হবে রাস্তায়। একটি নির্দিষ্ট জায়গা থেকে ২-৩ জনকে তোলা হবে ট্যাক্সিতে। ফোন মারফত যোগাযোগ রাখা হবে তাদের সাথে। এমন ভাবনার কথাই বলেছেন মমতা। পাশাপাশি চা শ্রমিক, ও ব্যবসায়ীদের জন্য ও নয়া ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
১. জরুরি ভিত্তিতে পণ্য সরবরাহের স্বার্থে আংশিক পরিবহণে ছাড়। হোম ডেলিভারির জন্য সরকারি কিছু ট্যাক্সিকে নামানো হবে রাস্তায়। ২. একটি নির্দিষ্ট জায়গা থেকে ২-৩ জনকে তোলা হবে ট্যাক্সিতে। ফোন মারফত যোগাযোগ করা হবে। ৩.চা বাগানের ১৫ শতাংশ শ্রমিককে কাজের অনুমতি দেওয়া হচ্ছে। স্যানিটাইজেশন করে কাজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ৪.ব্যবসায়ীদের লাইসেন্স নতুন করার মেয়াদ বাড়ানো হল ৩০ জুন পর্যন্ত। ৫. মাঝারি ও ক্ষুদ্র শিল্প কাপড়ের মাস্ক বানাক। ৬. শিল্প সংস্থাগুলোকে এক একটি বাজারের দায়িত্ব দেওয়ার আবেদন। ৭. কারখানায় স্যানিটাইজেশন আবশ্যিকভাবে করতে হবে। এদিন নবান্নে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ”করোনা বাড়ছে, লকডাউন ভাঙা যাবে না। উপায় নেই, তাই বাধ্য হয়ে মেনে নিচ্ছি। আগামী ২-৩ সপ্তাহ গুরুত্বপূর্ণ”। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে করোনা আক্রান্ত মোট ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ জন। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ৮০ জন। হাওড়ার সুপার, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

