নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ তারিখ পর্যন্ত বহাল থাকবে এই লকডাউন। কিন্তু লকডাউনের মধ্য়েও দেদার চলছে রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা। তবে লকডাউন না মানলে তার পরিণতি যে ভয়ঙ্কর হতে পারে এদিন সেকথা মনে করিয়ে দিয়ে রাজ্য সরকারগুলিকে আরও কড়া হওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন।
২১ দিনের লকডাউনে নিত্যপ্রয়োজানীয় পণ্য ও জরুরি পরিষেবা ছাড়া বন্ধ প্রায় সমস্ত কিছুই। বারে বারে সরকারের তরফে ঘর থেকে সকলকেই বেরোতে নিষেধ করা হচ্ছে। কিন্তু সেইসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নিজেদের মতো যখন তখন ঘর থেকে বেরিয়ে পড়ছেন সকলে। কিন্তু অবিলম্বেই তাতে লাগাম না লাগালে করোনা সংক্রমণ ঠেকানো কোন ভাবেই সম্ভব হবেনা। তাই এদিন রাজ্যগুলির উদ্দেশ্য়ে ডা. হর্ষ বর্ধন বলেন, “আমি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের কাছে আবেদন করছি, আপনাদের রাজ্যে যাতে লকডাউন ১০০ শতাংশ মানা হয়, তা নিশ্চিত করুন। এটাতে যদি পিছিয়ে পড়ি, তাহলে করোনার বিরুদ্ধে যুদ্ধে জেতা অসম্ভব হয়ে পড়বে।”
দিন দিন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাপিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। থেমে নেই মৃত্য়ুর হারও। শেষ পাওয়া খবর অনুযায়ী করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯০। তবে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে। কিন্তু দেশের পরিস্থিতি যাতে আমেরিকা বা ইতালির মতে না হয়, তাই সকলকে অতি অবশ্যই লরডাউন মানতে হবে বলে আরজি জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

