করোনার কামড়! কর্মী ছাঁটাই শুরু বিভিন্ন আইটি সেক্টরে

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে গোটা দেশ। কীভাবে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই সম্ভব তা নিয়েই চিন্তায় দেশের প্রশাসন। এই পরিস্থতিতে যাতে সংক্রমণ না বাড়ে তাই ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মঙ্গলবার সেই লকডাউনের মেয়াদ শেষ হতে চলেছে। কিন্তু ১৫ এপ্রিল থেকে ফের লকডাউন বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এই লকডাউনের জেরে ব্য়পক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের অর্থনীতি। আর তার জেরে ইতিমধ্য়েই কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে একাধিক আইটি কোম্পানি। করোনার জেরে আগামী কয়েক মাসের মধ্য়ে প্রায় লক্ষাধিক মানুষ তাঁদের কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

ইনফোসিসের প্রাক্তন সিএফও-এর কথায়, বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে অস্বাভাবিক ভাবে কমতে শুরু করেছে আইটি কোম্পানিগুলোর গ্রোথ। এবং কয়েক মাসের মধ্যেই তা অনেকটাই তলানিতে ঠেকবে। যার ফলে বহু কর্মীই তাঁদের কাজ হারাবেন। zCon Solutions নামে পুনের একটি ছোট আইটি এরইমধ্যে তার সাত কর্মীর হাতে পিংক স্লিপ ধরিয়ে দিয়েছে। একই চিত্র দেখা যাবে বাকি আরও অনেক আইটি কোম্পানির ক্ষেত্রে। 

তবে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ছোট আইটি কোম্পানিগুলি ভারতে আইটি সেক্টরে কর্মরত ৪৫-৫০ লক্ষ মানুষর মধ্যে ১০-১২ লক্ষ মানুষ কাজ করেন ছোট আইটি কোম্পানিগুলোতে। তাঁদেরকেই বেশি সংকটের পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube