নিউজটাইম ওয়েবডেস্ক : ইন্টারনেটের দুনিয়ায় এখন সমস্ত কিছুই হাতের মুঠোয়, চাইলেই এখন আমরা যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারি। যা জানতে চান, গুগলে গিয়ে টাইপ করলেই মুশকিল আসান। তবে গুগলের থেকেও বেশি জনপ্রিয় হল ইউটিউব। ইউটিউবে এখন আমরা যে কোনো বিষয়ে যে কোনোরকম ভিডিও দেখতে পাই। অন্য আরও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম থাকা সত্বেও এই প্ল্যাটফর্মটিই সবথেকে জনপ্রিয় এর সহজলভ্যতা ও ইউজার ফ্রেন্ডলি প্রচ্ছদের কারণে।
এবার এই ইউটিউবই নিয়ে এল দারুণ সমস্ত ফিচার এর ব্যবহারকারীদের জন্য। এই পরিবর্তন বিশেষত ইউটিউবের ডেস্কটপ ভার্সানের জন্যেই এসেছে। ইউটিউবের ডেস্কটপ ওয়াবসাইটে এই প্রথম টাচ স্ক্রীনের সাপোর্টের সুবিধা এনেছে এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এর ফলে টাচস্ক্রীন সুবিধাযুক্ত সমস্ত ডিভাইসে খুব সহযেই কাজ করতে পারবেন ইউটিউবে। এই নতুন ফিচারে ভিউয়ারদের সাথে সাথে নানান ইউটিউব ব্যবহারকারী যাঁরা নানারকম ভিডিও তৈরি ও শেয়ার করেন তাঁদের ও কাজে হবে বিশেষ সুবিধা। এই টাচ স্ক্রীন সাপোর্টের সাথে সাথে ইতিমধ্যেই বর্তমান নানান অসুবিধারও সুরাহা করছে বলে তাঁদের অফিসিয়াল ঘোষণায় জানানো হয়। ইউটিউব ডেস্কটপ মার্চ ২০২০ নামের এই আপডেটে, কি কি পরিবর্তন হল তা একবার দেখে নিন – ইউটিউব এই প্রথম শিশুদের জন্য একাধিক অনুষ্ঠান একেবারে বিনামুল্যে স্ট্রিম করবে এই প্ল্যাটফর্মে। এই ঘেষণায় ইউটিউবের তরফ থেকে জানানো হয়, যে সমস্ত ইউজারের টাচস্ক্রীন ডিভাইসে ইউটিউবের অ্যাপটি নেই বদলে তাঁরা ইউটিউবের ওয়েবসাইট ভার্সানটি ব্যবহার করেন তাদের জন্য এই ওয়েবসাইট ব্যবহার এখন আরও সহজ হয়ে যাবে। এতে ইউটিউবের ইউজার ইন্টারফেসের সমস্ত আইকন, লেখা আরও বড় স্পষ্ট ও পরিস্কার হবে। এছাড়া শুধু মাত্র একটি টাচে নানান ফিচার ব্যবহার করাও হবে অনেক সহজ। অ্যাপেলের আইপ্যাডের মত ডিভাইস গুলিতে টাচ সাপোর্টে স্ক্রলিং এর অসুবিধা দেখা যেত অনেক ক্ষেত্রে, ফলে স্ক্রল করে নিজের চাহিদা অনুসারে একটি ভিডিওতে পৌঁছন হত বেশ সময় সাপেক্ষ। এই আপডেটের ফলে এই স্ক্রলিং হয়েছে বেশ সহজ। এছড়া প্রত্যেক ভিডিওর সাথে এখন থেকে দেওয়া হবে ৩ ডটস মেনু যার ফলে ভিডিও শেয়ার বা সেটিংসে যাওয়া হবে বেশ সহজ, যা আগে বেশ সময়স্বাপেক্ষ একটি কাজ ছিল। এই টাচ সাপোর্টের ফিচারে এর সাথে সাথে জেসচারের ফিচারও যোগ করা হয়েছে যাতে ভিডিও চলা কালীন ভিউয়ার সহজেই সেটি মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে পারে। এরাসাথে ইউটিউবের লেফ্ট হ্যান্ড গাইডেও বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে যাতে ইউজার সহযেই তার প্রয়োজনীয় ক্যাটাগরি খুঁজে পায়। এছাড়া ইউটিউবের ওয়াচ হিস্ট্রিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে তারিখ অনুযায়ি আরও বিশদে দেখা যাবে ওয়াচ হিস্ট্রি। খুব সহজে তৈরি করা যাবে নিজের পছন্দমত প্লে লিস্টও এবং সেই লিস্টে সহজেই স্থান পরিবর্তন করা যাবে সমস্ত গানের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

