শরীরে কোন রোগ বাসা বেঁধেছে? এবার জানিয়ে দেবে ‘স্মার্ট টয়লেট’

নিউজটাইম ওয়েবডেস্ক : স্মার্টফোন, স্মার্টওয়াচ ও স্মার্টটিভির পর এবার ‘স্মার্ট টয়লেট’। এই টয়লেট আপনাকে এবার জানান দেবে আপনার শারীরিক সুস্থতা ও অসুস্থতার খুঁটিনাটি। যদিও কিছুটা হলেও সেই কাজ করে দেয় স্মার্টফোন বা স্মার্টওয়াচ। কিন্তু এবার তার থেকেও কিছুটা  বাড়তি উপহার দিতে চলেছে এই  স্মার্ট টয়লেট। কারন এই শৌচালয়ে পা রাখলেই জানতে পারবেন আপনি কতটা সুস্থ বা আপনার কোনও অসুখে ভুগছেন কিনা! 

গত ১৫ বছরের ভাবনা থেকে মার্কিন মুলুকের স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব গম্ভীর এই টয়লেট বানিয়েছেন। তবে তাঁকে সহযোগীতা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন অধ্যাপক। ক্যান্সারের প্রাথমিক লক্ষণ থাকলে এই টয়লেট আপনাকে তা জানিয়ে দিতে সক্ষম হবে। এছাড়া প্রতিদিনের স্বাস্থ্যের আপডেট সহ এই ‘স্মার্ট টয়লেট’ কিডনির কোন সমস্যাও আগেভাগে জানিয়ে দিতে পারে।

কিন্তু কিভাবে একটি টয়লেট স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এত বিস্তারিত আপডেট দিতে পারে? জানা গিয়েছে, একজন সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য় যা প্রয়োজন, তার বেশিরভাগই এই শৌচালয়ে ফিট করা রয়েছে। এমনকি কমোডের সঙ্গে একটি ক্যামেরা ও টেস্ট স্ট্রিপ লাগিয়ে রাখা হয়েছে। এছাড়া মাত্র কয়েক মুহূর্তেই এখানে মূত্র পরীক্ষাও করা যাবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তির মাধ্য়মে। সবধরনের পরীক্ষার পর একটি অ্যাপে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য সঞ্চিত হয়। অবশেষে সমস্ত হিসাব খতিয়ে দেখে কয়েক মিনিটেই ফলাফল জানিয়ে দেয় ওই টয়লেট। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube