করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের দ্বিগুন বেতন দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় একজোট হয়েছে গোটা দেশ। সকলেই তাঁদের সাধ্য মতো লড়াই চালিয়ে যাচ্ছে এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য। আর সেই তালিকায় সবচেয়ে প্রথমেই রয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নাম। দিন রাত নিস্বার্থ ভাবে তারা নিজেদের জীবন বাজি রেখে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের কঠিন দিনে তাঁদের এই অবদানকে স্বিকৃতি দিতেই এবার বড়সড় সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার। এবার চিকিৎসক ও নার্স থেকে শুরু করে স্বাস্থ্য়কর্মীদের বেতন দ্বিগুণ করার কথা ঘোষনা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টর।

শুক্রবার একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি যতদিন এরকম থাকবে, যতদিন করোনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে ততদিন দ্বিগুন বেতন দেওয়া হবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। তবে শুধুমাত্র স্বাস্থ্যকর্মীই নয় তাঁদের পাশাপাশি এই লড়াইয়ের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন পুলিশ কর্মীরা। তাঁদের জন্য়ও এদিন ৩০ লক্ষ টাকার বিমা দেওয়ার কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, কর্মরত অবস্থায় যদি কোন পুলিশকর্মীর মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার ৩০ লক্ষ টাকার বিমা পাবে। 

প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যকর্মীদের দূর্ভাগ্যবশত কোনও মৃত্য়ু হলে, তাঁকে ‘শহিদের’ মর্যাদার পাশাপাশি তাঁর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণও দেবার কথা ঘোষণা করেছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তবে শুধুমাত্র সরকারি নয়, বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube