নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা বিশ্ব করোনা আতঙ্কে কাঁপছে, বহু চেষ্টা করেও রোখা যাচ্ছেনা এর সংক্রমণ। বিশ্বে করোনায় মৃত ৭০ হাজারেরও বেশি। আক্রান্ত বেশিরভাগ দেশ একত্রে এই মহামারী রুখতে উদ্যোগী হয়েছে। গোটা বিশ্বেই এখন একটি সৌভাতৃত্বের বাতাবহ আছে। এরই মধ্যে খবর, পাকিস্তানে এই সংক্রমণের মধ্যেই পুরোদমে চলছে সন্ত্রাসবাদী কার্যকলাপ।
এক ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার সংবাদমাধ্যমকে জানান, এই ব্যপক সংক্রমণের মধ্যেই পাকিস্তানে একাধিক জঙ্গী সংগঠন তাঁদের দলবল নিয়ে ধীরে ধীরে ভারত সীমানার দিকে অগ্রসর হচ্ছে এবং এই মহামারীর মত জরুরী অবস্থার সুযোগ নিয়ে তারা জম্মু-কাশ্মীরের পথে ভারতে প্রবেশ করার পরিকল্পনা করছে। লস্কর-ই-তৈবা ও জৈশ-ই-মহম্মদ এই দুই জঙ্গী সংগঠনের অসংখ্য জঙ্গী এই মুহুর্তে ভারত – পাক সীমান্তের কাছাকাছি অবস্থান করছে বলে জানান এই অফিসার। এই এলাকায় তারা এই মুহুর্তে ভারতে প্রবেশের সুযোগের অপেক্ষায় আছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ভারতে করোনা মোকাবিলায় বহু পরিমানে সেনা দলের সাহায্য নেওয়া হচ্ছে। যার ফলে, বিভিন্ন জায়গা থেকে আংশিক সেনা দল স্থানান্তরিত করা হয়েছে দেশের নানান দুর্গম স্থানে, প্রয়োজন মত ব্যবস্থা নেওয়ার জন্য। ইতিমধ্যেই সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে একাধিক কোয়ারেন্টাইন সেন্টার তৈরী করেছে ভারতীয় সেনা। এছাড়া করোনা আক্রান্তদের দুর্গম এলাকা থেকে অপেক্ষাকৃত উন্নতমানের করোনা সেন্টারে পৌঁছে দেওয়ার কাজও করছেন তারা। এমনকি লেহ্-লাদাখ, উত্তরাখন্ডের বিভিন্ন এলাকা থেকে করোনা পরীক্ষার জন্য দেহরসও পৌঁছে দিচ্ছেন তাঁরা টেস্ট সেন্টারে। এরই মধ্যে এখন এই জঙ্গী কার্যকলাপের খবর বেশ চিন্তার। এই মুহুর্তে যখন সমগ্র বিশ্ব একত্রে একটি একেবারে নতুন ও অজানা শত্রুর মুখোমুখি দাড়িয়ে সেই মুহুর্তে জঙ্গী হানার আশঙ্কা এই সময়কে আরও কঠিন করে তুলবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

