নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে বন্ধ সমস্ত স্তরের খেলা। এই মুহূর্তে কিছু কাঁটছাঁট করে হলেও আইপিএল চাইছেন কেভিন পিটারসেন। ফাঁকা স্টেডিয়ামেও খেলতে রাজি সকলেই। যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে অক্টোবর মাসে আইপিএল হতে পারে বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা। তবে দেশের এই পরিস্থিতিতে প্রয়োজন হলে জুলাই মাসেও আইপিএল আয়োজিত হতে পারে বলে জানানো হল বিসিসিআই-এর তরফে।
মারণ ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এহেন পরিস্থিতিতে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল আইপিএল ২০২০। তখনই জানানো হয়, যদি তার পরেও পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে ২০২০-এর আইপিএল শুরু হতে আরও দেরি হবে। এরপরেই বোর্ডের তরফে একটি প্রতিবেদনে জানানো হয়, অক্টোবর-নভেম্বর মাসে পরিস্থিতির উন্নতি হলে তখন আইপিএলের সময়সীমা স্থির করা হবে। কিন্তু এক্ষেত্রে সমস্যার বিষয় হল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই অক্টোবর-নভেম্বর মাসই নির্বাচন করেছে। যা শুরু হবার কথা ১৮ অক্টোবর এবং শেষ ১৫ নভেম্বর। বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী জুলাই মাস পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। তাই বিসিসিআই আইপিএলের জন্য জুলাই মাসটিকেও নির্বাচন করে রেখেছে। এবিষয়ে বিসিসিআই-এর এক আধিকারিক বলেন, “লকডাউন বাড়ানো হলে জুনের শুরুতে একটি পূর্ণাঙ্গ আইপিএলের আয়োজন করা কখনোই সম্ভব নয়।” করোনা ভাইরাসের কবলে পড়ায় অনির্দিষ্ট হয়েছে আইপিএলের ভবিষ্যৎ। দেশের বিভিন্ন প্রান্তে এই মারণ ভাইরাসের জেরে চলছে মৃত্যুমিছিল। যার ফলে এই বছর জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের আয়োজন করা কঠিন কাজ হয়ে উঠছে। তবে কিছু বিদেশি ক্রিকেটার ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছেন, বছরের যে কোন সময় লিগের আয়োজন করা হোক। তারা সব সময় খেলতে প্রস্তুত। তাঁদের মধ্য়ে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্সরা। একইসাথে ২০২০ আইপিএলের বিষয়ে আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এবং আশীষ নেহরাও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

