নিউজটাইম ওয়েবডেস্ক : আমরা সকলেই কারোও না কারোও অপর ক্রাশ খেয়েছি। আর এই ক্রাশ খাওয়া বিষয়টা বর্তমানে একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। তবে শুধু সাধারণ মানুষই নয়, বিনোদন ও ক্রিড়া জগতের তারকারাও তার ব্যতিক্রম নন। এদিন অকপটে নিজের ক্রাশের নাম জানালেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।
করোনা জেরে দেশে লকডাউন। গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন সকলে। আর এই মারণ ভইরাস থাবা বসিয়েছে ক্রিড়া জগতেও। যার ফলে বন্ধ প্রায় সমস্ত স্তরের খেলা। তাই ঘরে বন্দি হয়েই থাকতে হচ্ছে ক্রিড়া জগতের তারকাদের। তবে গৃহবন্দি থাকলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তাঁরা। এদিন বাকি সকলের সাথে ইনস্টাগ্রামে লাইভ আড্ডায় মেতেছিলেন যুবরাজ। এদিন ইনস্টাগ্রামের লাইভে যুবরাজ সিং-কে আড্ডা মারতে আমন্ত্রণ জানান রোহিত শর্মা। তবে আমন্ত্রণ জানিয়েই এদিন খান্ত থাকেননি তিনি, একইসাথে নিজের ক্রাশের কথাও সকলকে জানান হিটম্যান। আড্ডার ফাঁকে তিনি বলেন, যখন তিনি ভারতীয় দলে যোগ দেন তখন তিনি যুবরাজের অন্ধ ভক্ত ছিলেন। এমনকি যুবরাজই নাকি তাঁর জীবনের সবচেয়ে বড় ক্রিকেটিং ক্রাশ ছিল বলেও দাবি করেন তিনি। ইনস্টাগ্রামের লাইভ আড্ডায় এদিন রোহিত শর্মা বলেন, ‘প্রথম ভারতীয় ক্রিকেট দলে আসি, আমার জীবনের সবচেয়ে বড় ক্রিকেটিং ক্রাশ ছিলেন যুবরাজ সিং। ওঁর সঙ্গে কথা বলতে চাইতাম, ওঁর মতো করে খেলতে চাইতাম, ওঁর মতোই ট্রেনিং করার ইচ্ছা হত। ওই সময়ে দলে যুবরাজের যে ভূমিকা ছিল, আমি চাইতাম ভবিষ্যতে আমারও যেন তেমন ভূমিকা থাকে।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

