বাড়বে লকডাউন! জাতির উদ্দেশে ভাষণে জানাবেন মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ এপ্রিল, মঙ্গলবার শেষ হচ্ছে তার মেয়াদ। কিন্তু এর পরে লকডাউনের মেয়াদ ফের বাড়বে কি না তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। আগেই প্রধানমন্ত্রী লকডাউন বৃদ্ধি প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। আগামী শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিয়ো কনফারেন্সর মাধ্যমে বৈঠক করবেন। আশা করা হচ্ছে সেখানেই দেশের লকডাউন প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদী। তারপরেই লকডাউনের মেয়াদ বাড়ছে কি না তা জাতির উদ্দেশ্য ভাষণে জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

২১ দিনের লকডাউন চলা সত্ত্বেও করোনা প্রকোপ থেকে মুক্ত নয় ভারত। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের তরফে লকডাউন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জিও জানানো হয়েছে। ইতিমধ্য়ে ওড়িশাতে লকডাউন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তাই সার্বিক দেশের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীও সম্ভবত লকডাউন বহাল রাখার পথেই হাঁটবেন। তবে সেক্ষেত্রে বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু কোন ভাবেই স্কুল-কলেজ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান গুলিতে ছাড় মিলবেনা বলেই জানা যাচ্ছে। 

করোনার জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। তা সামাল দিতে বিমান ও রেল পরিষেবা সচল রাখতে পারে সরকার। যদিও সেক্ষেত্রে বেঁধে দেওয়া হতে পারে নিয়ম। এই অর্থনৈতিক সংকটের মুখেই দেশকে সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক।

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube