নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনা আক্রান্তের হার অন্যান্য দেশের তুলনায় সমান ভাবে না বাড়লেও এখানে সুস্থতার হার সেই তুলনায় বেশ কম। যা নিয়ে চিন্তিত দেশের চিকিৎসক মহল। গোটা বিশ্বের তুলনায় ভরতে সুস্থতার হার প্রায় শতকরা ২২ শতাংশ কম।
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৬৫, যার মধ্যে চিকিৎসারত আছেন ৫২১৮ জন, এবং মৃত্যু হয়েছে ১৬৯ জনের। ৫ই এপ্রিল পর্যন্ত ৪৭৭ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সমগ্র বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫ লক্ষ ছাড়িয়েছে। এরমধ্যে ৮৯৭৫২ জন মৃত এবং ৩,৩৭,৫১৭ জন সুস্থ্য হয়েছেন। অন্যদিকে ভারতে মোট ৫৮৬৫ জন আক্রান্তের মধ্যে শতকরা ৮ শতাংশ সুস্থ হয়েছে এবং ২.৮ শতাংশের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, সমগ্র বিশ্বে করোনা আক্রান্তের সুস্থতার হার মোট আক্রান্তের শতকরা ২২ এবং মৃতের হার ৫.৮৫ শতাংশ। যা ভারতের সুস্থতার হারের থেকে বেশ বেশি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

