নিউজটাইম ওয়েবডেস্ক : ৩০ শে এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এবার সেই পথেই হাঁটতে চলেছে বাংলা। বৃহস্পতিবার সেরকমই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এবিষয়ে ১১ এপ্রিলের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, লকডাউন এখনই তুলে নেওয়া সম্ভব বলে মনে হচ্ছে না।
রাজ্যে ইতিমধ্য়েই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সরকারি হিসেবে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির বিচার করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, লকডাউন দমবন্ধকর হলেও এখনই তা তুলে নেওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর ধরে নেওয়া যেতেই পারে যে, ১৪ এপ্রিল লকডাউন পুরোপুরি উঠে যাচ্ছে না।

বুধবারই সর্বদল বৈঠকে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ দেশে এখন যা পরিস্থিতি তাতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে তা বলার সময় এখনও আসেনি। বরং মুম্বইয়ের ধারাবীতে নতুন করে আক্রান্ত ও মৃত্যুতে চিন্তার ভাঁজ পড়েছে মহারাষ্ট্র ও কেন্দ্র সরকারের কপালে। যদিও এটা ঠিক যে, মহারাষ্ট্র বা তামিলনাড়ুর পরিস্থিতি আর বাংলার পরিস্থিতি কখনই এক নয়। মারণ করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। ফলে সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার থেকে ফলপ্রসূ কোনও উপায় এই মূহূর্তে নেই। আর লকডাউনই সামাজিক দূরত্ব মানার একমাত্র রাস্তা বলে মত চিকিৎসকদেরও। লকডাউন বাড়ানোর পক্ষে সায় দিয়েছেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

