সীল করা হল ধারাভি, আগামী কিছুদিনে ৭ লক্ষ মানুষের করোনা টেস্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : মুম্বাইয়ের ধারাভি বস্তি অঞ্চল সীল করল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র এখনও প‌র্যন্ত আক্রান্তের সংখ্যায় প্রথম। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। এরই মধ্যে দিন কয়েক আগেই ধারাভি অঞ্চলে করোনায় মৃত্যু হয়। এরপরই এখানে আইসোলেশনে রাখা হয় কিছু সংখ্যক মানুষকে।

ধারাভি এলাকায় প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের বাস এই স্বল্প পরিসরে। ফলে এখানে করোনা সংক্রমণ নিয়ে বেশ চিন্তায় ছিল মহারাষ্ট্র সরকার। এবং আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এই এলাকায় বসবাসকারী সমস্ত পরিবারকে ‌করা হবে করোনার পরীক্ষা। এই কথা বুধবার জানাল বৃহ্নমুম্বাই পৌরসভা।

এশিয়ার বৃহত্তম এই বস্তিতে ইতিমধ্যে ১৪ জন করোনা পজিটিভ বলে চিহ্নিত হয়েছে। করোনা সংক্রমণে সবথেকে বিপজ্জনক পরিস্থিতি হয়েছে মহারাষ্ট্রে। এখনও প‌র্যন্ত এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১৩৫, এবং মৃতের সংখ্যা ৭২।  ভারতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৬৬৩৭, এবং মৃতের সংখ্যা ২০০।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube