রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বাড়ল ১২, সুস্থ ৩

নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার নবান্নে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে করোনা আক্রান্ত মোট ৮৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন আরও ৩ জন। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ৮০ জন। হাওড়ার সুপার, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন,২ লক্ষ পরিযায়ী শ্রমিকদের রান্না করে খাওয়ানো হচ্ছে। ৭১১টি শিবির করা হয়েছে এ জন্য। মুখ্যমন্ত্রী বলেন,করোনা বৃদ্ধির কারণে লকডাউন ভাঙা যাবে না। আগামী ২-৩ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।

দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা। বুধবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন ইঙ্গিতই দিয়েছেন বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, সুদীপ বলেছে, প্রধানমন্ত্রী নাকি বলেছেন লকডাউন বাড়ানো হতে পারে। এটা কেন্দ্র সিদ্ধান্ত নেবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। অন্যদিকে, লকডাউন বাড়ানো হলে, তা মানবিকভাবে করার আর্জি জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন, “লকডাউন কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি যেন না হয়”।

লকডাউনের মধ্যে বাংলায় খোলা রয়েছে সবজি বাজার, ফুলবাজার। রোজই লকডাউন না মানার ছবি বারবার সামনে আসছে এ রাজ্যে। লকডাউন না মানার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমশ বাড়ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে  হয়েছে ৫৭৩৪। যাঁদের মধ্য়ে ৪৭২ জন সুস্থ হয়েছেন। করোনায় এ দেশে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১৬৬।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube