পণ্যবাহী ট্রেন চলছে নিয়মমাফিক- রেল মন্ত্রক

নিউজটাইম ওয়েবডেস্ক : রেল মন্ত্রক থেকে জানানো হয়েছে, লকডাউন শুরুর পর থেকে প্রায় ৫৮ রুটে ১০৯ টি পণ্যবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। গত ৫ এপ্রিল পর্যন্ত ২৭ রুটে ট্রেন চলেছে। তার মধ্যে ১৭টি রুটে নির্দিষ্ট সময়সূচি মেনে নিয়মিত পণ্যবাহী ট্রেন চলাচল করেছে। বাকি রুটে একবারই ট্রেন চলেছে। পাশাপাশি, আরও ৪০ টি নতুন রুট চিহ্নিত করা হয়েছে। কয়েকটি রুটে ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে।

দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, গুয়াহাটি-সহ দেশের বিভিন্ন প্রান্তে পণ্য বয়ে নিয়ে যায় এই ট্রেনগুলি। পশ্চিমবঙ্গের হাওড়া, শিয়ালদহ, শালিমার,মালদহ, সাঁতরাগাছি ও সাঁকরাইলেও এই পণ্য পরিষেবা চালু আছে।

রেলের তরফে জানানো হয়েছে, মূলত মাছ, ওষুধ, ডিম, ফল, কাঁচা সবজি, মাস্কের মতো অ্পরিহার্য পণ্য পরিবহন করা হচ্ছে। এছাড়াও সাধারণ মানুষের প্রয়োজন ও চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন ট্রেন চালানো হচ্ছে। যেমন গুজরাতের পালানপুর থেকে দিল্লির কাছে পালওয়ালে দুধ নিয়ে যাওয়ার ট্রেন চলছে। নির্দিষ্ট স্টেশনে সেই পণ্য ওঠানামা করার অনুমতি রয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube