নিউজটাইম ওয়েবডেস্ক : নতুন শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল গুলোর উদ্দেশ্য বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাধারণত দেখা যায়, নতুন শিক্ষাবর্ষে বেসরকারিস্কুল গুলো গত বছরের তুলনায় বেতন বৃদ্ধি করে। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে টিউশন ফি বৃদ্ধি করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। বুধবার একটি ভিডিও মারফত বলেন ” করোনা পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকটি বেসরকারি স্কুল টিউশন ফি বৃদ্ধি করেছে বলে আমাদের কাছে অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন। রাজ্য সরকার এবং শিক্ষা দফতরের তরফ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি এই পরিস্থিতিতে বেতন বা টিউশন ফি বৃদ্ধি করা যাবে না।”
করোনার জেরে অনেকের মাসিক বেতন নিয়ে সমস্যায় পরতে হচ্ছে। সেক্ষেত্রে যে ছাত্রছাত্রীর পরিবার মাসিক বেতন দিতে পারবে না, তাদের কথা মানবিক ভাবে বিবেচনা করার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, গত ১৫ ই মার্চ থেকে রাজ্যের স্কুল গুলি বন্ধ রাখা হয়েছে। সাধারণত, এপ্রিল থেকেই পরবর্তী শিক্ষাবর্ষ চালু হওয়ার কথা ছিল। তাই ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে সিবিএসই এবং আই সি এস-ই অনুমোদিত স্কুল গুলি সমস্যার মুখে পরেছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

