কোভিড-১৯ এর চিকিৎসা বিনামুল্যে করার আর্জি সুপ্রিম কোর্টের কাছে

নিউজটাইম ওয়েবডেস্ক : সমগ্র দেশে কোভিড ১৯ এর সমস্ত পরীক্ষা নিরিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার রাষ্টায়ত্তকরণের জন্য একটি আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। বর্তমানে ভারতে বিভিন্ন রাজ্যে নানান সরকারি ও বেসরকারি হাসপাতালকে কোভিড-১৯ এর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকি এমনও হয়েছে, কোনো হাসপাতালে হঠাৎ করেই সংক্রমণের সংখ্যা বাড়তে থাকলে সেখানেও করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার।

এই আবেদনে এও জানানো হয় বর্তমানে ভারতের কাছে এই আন্তর্জাতিক মহামারী আটকানোর জন্য ‌যে উন্নত মানের পরিকাঠামোর দরকার তা নেই। ফলে দেশে করোনা সংক্রমণের হার বাড়তে থাকলে তা কিভাবে সামলানো হবে সে ব্যপারে বেশ চিন্তিত সরকার। এমনকি আক্রান্তদের মধ্যে অনেকের চিকিৎসা করার সামর্থ নেই। ফলে অনেক আক্রান্ত রোগী চিকিৎসা না করেই থেকে ‌যাচ্ছেন ‌যার ফলে সংক্রমণের হার বাড়ার আশঙ্কাও বাড়ছে।

এই আবেদনে করোনার পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কিত সমস্ত রকম ব্যবস্থা সাধারণ মানুষের জন্য বিনামুল্যে ও সহজলভ্য করার জন্য আর্জি জানানো  হয়। বুধবার অ্যাপেক্স কোর্ট এই বিষয়ে বলে, দেশে এই বিপদের সময়ে সাধারণ মানুষের জন্য সমস্ত চিকিৎসা ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামুল্যে করানো উচিৎ, সাধারন মানুষের সাহায্যার্থে।

বর্তমানে কোভিড-১৯ এর স্ক্রিনিং এর পরীক্ষায় খরচ হয় ৪,৫০০ টাকা। দিল্লি নিবাসি আইনজীবি অমিত দ্বিবেদী, ‌যিনি এই আবেদন পেশ করেছেন তাঁর মতে, এই পরিসেবা সমস্ত এলাকায় বিনামুল্যে করা উচিৎ।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube