নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে লকডাউন চলছে গোটা দেশে। আগামী ১৪ এপ্রিল শেষ হতে চলেছে তার মেয়াদ। কিন্তু ১৫ এপ্রিল থেকে কী বহাল থাকবে এই লকডাউন! এখন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। কিন্তু এই দোটানার মধ্য়েও অবশেষে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সেখানে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। এরপরেই জুন মাস পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়ে দিল সেরাজ্যের সরকার।
এবিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনা্য়ক ভিডিও বার্তায় জানান, ‘রাজ্য়ে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লকডাউন চলার মুহূর্তে আপনাদের সহযোগিতা আমাদের লড়াই করার শক্তি জুগিয়েছে। আগামীদিনেও আপনাদের সাহায্য পাব বলে আশা করছি।’ এখানেই শেষ না করে তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাসের দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ১০০ বছরেও এমন ঘটনা ঘটেনি। জীবনটা আর কখনও আগের মত হবে না। আমরা সবাই একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করব। জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা আত্মত্যাগে এই সময় কেটিয়ে দেব।’ প্রসঙ্গত, দেশ জুড়েই থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। এই ভাইরাসের সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রী। ১৪ এপ্রিল তার মেয়াদ শেষ হলেই লকডাউন ওঠানো হবেনা বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেবিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি সরকারের তরফেLatest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

