প্রকাশ্যে আনা যাবেনা করোনা আক্রান্তের নাম ও পরিচয়, কড়া বার্তা কেন্দ্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কোন ভাবেই এই ভাইরাসে আক্রান্ত ও কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ্যে আনা যাবেনা বলে জানিয়ে দেওয়া হল কেন্দ্র সরকারের তরফে। 

পিটিআই সুত্রে পাওয়া খবর, এবিষয়ে মোদী সরকারের তরফে একটি অ্যাডভাইজরি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, করোনা আক্রান্তের নাম এমনকি পরিচয়ও গোপন রাখতে হবে। একইসঙ্গে যাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁদের পরিচয়ও প্রকাশ্যে আনতে পারবে না কোনও রাজ্য সরকার। কিন্তু হঠাৎ কেন এই নিষেধাজ্ঞা? আসলে করোনা আক্রান্তের নাম প্রকাশ্যে এলে সোশ্য়াল মিডিয়ার দৌলতে সেই খবর অনেক বেশি পরিমানে ছড়িয়ে পড়ছে। এর পরেই তাঁর পরিবারের উদ্দেশ্যে শুরু হচ্ছে কটুক্তি। এমনকি স্থানিয়রা একঘরেও করে দিচ্ছেন তাদের পরিবারের সদস্যদের।তাই অক্রান্তের পরিবারকে যাতে কোনভাবে হেনস্থার শিকার না হতে হয়, তাই কেন্দ্র সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সম্প্রতি ওড়িশা সরকারের তরফে এক আক্রান্তের নাম প্রকাশ্য়ে আনা হয়েছিল। যদিও ওই ব্যক্তি বিশেষ চাহিদাসম্পন্ন বলে সরকারের তরফে দাবি করা হয়। তাদের আশঙ্কা ছিল, ওই আক্রান্তের থেকে কোন ভাবে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে শুধু ওড়িশা নয় পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের রাজ্য়ে অনেকক্ষেত্রেই প্রকাশ্য়ে আনা হয়েছিল আক্রান্তদের নাম। অনেক ক্ষেত্রে পদক্ষেপও নেওয়া হয় সরকারের তরফে। কিন্তু ভবিষ্যতেও যাতে এই ঘরনের কোন ঘটনা না ঘটে তাই এবার কড়া পদক্ষেপ নেওয়া হল সরকারের তরফে। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube