নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বেসরকারি ল্যাবরেটরিতে সকলের জন্য বিনামূল্য়ে করোনা পরীক্ষা করা হবেনা বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে এই সুযোগ শুধুমাত্র পাবেন দরিদ্র মানুষেরাই। অন্যদিকে বেসরকারি ল্যাবরেটরিগুলি আইসিএমআর বেঁধে দেওয়া খরচেই (৪,৫০০ টাকা) করোনার পরীক্ষা করতে পারবে বলে জানাল সুপ্রিম কোর্ট।
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল, সরকারি এবং প্রাইভেট ল্যাবরেটরিগুলিকে বিনামূল্যে করোনা পরীক্ষা করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে বেসরকারি ল্যাবরেটরিগুলি স্পষ্ট ভাবে জানিয়ে দেয় তাদের পক্ষে কোনভাবেই বিনামূল্যে কোভিড-১৯-এর পরীক্ষা করা সম্ভব নয়। তারপরেই সোমবার সেই রায় সংশোধন করে সুপ্রিমকোর্টের বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ। তারা জানায়, যে সমস্ত মানুষের ৪০০০ টাকা দিয়ে কোভিড-১৯ পরীক্ষা করার ক্ষমতা নেই একমাত্র তাঁদেরই ফ্রিতে পরীক্ষা করতে হবে। কিন্তু ফ্রিতে কোভিড টেস্ট কারা করতে পারবে তা সরকারই ঠিক করবে। বেসরকারি ল্যাবরেটরিগুলি আইসিএমআর নির্ধারিত খরচ হল ৪,৫০০ টাকা। কিন্তু হত সপ্তাহে তা সকলের জন্য বিনামূল্যে করার নির্দেশ দেয় সুপ্রম কোর্ট। কিন্তু এই রায় ঘোঠনা করার পরেই বেসরকারি ল্যাবরেটরি গুলি জানিয়ে দেয়, তাদের খরচ বেশি হওয়ায় নির্ধারিত ৪,৫০০ টাকায় পরীক্ষা করে সেই খরচ তারা তুলতে পারছেনা। তাই তাদের পক্ষে বিনামূল্য়ে টেস্ট করা সম্ভব নয়। এরপরেই বেসরকারি ল্যাবরেটরি গুলির কথা বিবেচনা করেই বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্তের পরিবর্তন করে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

