নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। ২১ দিনের এই লকডাউনে ঘর বন্দি হয়েই দিন কাটাচ্ছে গোটা দেশের মানুষ। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু দেশের এই সংকটের দিনেও আশার বাণী শোনাচ্ছে প্রকৃতি। জনমানবের কোন কোলাহল না থাকায় রাস্তাঘাটে এখন দেখা যাচ্ছে ময়ূর, হরিণ কিংবা নীল গাই। প্রকৃতি যেন নিজের রূপে আবার সেজে উঠতে শুরু করেছে। একইসাথে উল্লেখযোগ্য হারে কমেছে গঙ্গা আর যমুনার দূষণের পরিমান। যুমনা আর গঙ্গার এমন দূষণনুক্ত হওয়ার বিষয়টিকে বিশ্বাস করতে পারছেননা বিশেষজ্ঞরাও।
গত কয়েকদিন ধরে প্রকৃতের এমন রূপ দেখে আগেই অনুমান করা হয়েছিল জলেও কমবে দূষণের মাত্রা। এবিষয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক একটি ট্যুইট করে। সেখানে যমুনার কিছু ছবি শেয়ার করা হয়। য়েই ছবিগুলি দেখে বিশ্বাস করা যাচ্চেনা যে এটি যমুনারই ছবি। যে যমুনা এতদিন দুর্গন্ধ ও কালো জলে পরিপূর্ণ হয়ে থাকত, আজ তা নীল জলে ভরে উঠেছে। যা আবাক করেছে নদী বিশেষজ্ঞদেরও।
তবে শুধুমাত্র যমুনার জলই নয়। একইসাথে নীলাভ রূপ পেয়ছে গঙ্গার জলও। বর্তমানে গঙ্গার জল ৪০-৫০ শতাংশ পরিশুদ্ধ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন বারাণসীর কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও টেকনোলজি বিভাগের অধ্যাপক ডঃ পিকে মিশ্রা। লকডাউনের জেরে যেহেতু বন্ধ কলকারখানা ও যানবাহন তাই দূষণের মাত্রাও কমেছে বহুলাংশে। বিশেষজ্ঞদের মতে যার ইতিবাচক প্রভাব পড়েছে প্রকৃতির ওপর।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

