ওড়িশায় লকডাউনের মেয়াদ বাড়ল ৩০শে এপ্রিল পর্যন্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তার আগেই প্রথম রাজ্য হিসেবে লকডাউনের মেয়াদ বাড়ানোর পথে হাঁটল ওড়িশা সরকার।

বৃহস্পতিবার মন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন বাংলার প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তারপর জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। তবে লকডাউন উঠে গেলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হবে না। বরং ১৭ জুন পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগের মতো কৃষিকাজ, প্রাণীসম্পদ বিকাশ ও ১০০ দিনের কাজ লকডাউনের আওতার বাইরে থাকবে। তবে সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। পণ্যবাহী গাড়িও চলাচল করবে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে এনেছে করোনাভাইরাস। জীবন আর একই রকম থাকবে না। এটা আমাদের সবাইকে অবশ্যই বুঝতে হবে এবং সবাই মিলে দৃঢ়ভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ত্যাগ ও ঈশ্বর জগন্নাথের আশীর্বাদে এই দিন কেটে যাবে। ১৭ জুন পর্যন্ত বন্ধ থাকবে ওড়িশার সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২। মৃত্যু হয়েছে একজনের। বেলার দিকে আরও দু’জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube