সেরে ওঠা করোনাভাইরাস রোগীদের রক্ত পুনরায় চিকিৎসা করার প্রস্তাব বিবেচনা করছে রাজ্যসরকার

নিউজটাইম ওয়েবডেস্ক : সেরে ওঠা করোনাভাইরাস রোগীদের রক্ত সংগ্রহ করবে পশ্চিমবঙ্গ সরকার। সেটি ব্যবহার করে অসুস্থদের পুনরায় চিকিৎসা করার প্রস্তাব বিবেচনা করছে রাজ্যসরকার। পশ্চিমবঙ্গে এখন করোনায় আক্রান্ত ১০৩। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ জন। মৃত ৫।

 

এই সুস্থ রোগীদের রক্ত নিয়ে ট্রিটমেন্ট করার পদ্ধতিকে কনভ্যালেসেন্ট প্লাজমা থিওরি বলা হয়। এটি সুস্থদের থেকে অ্যান্টিবডি যুক্ত রক্ত ব্যবহার করা হয় অসুস্থদের চিকিৎসার জন্য। এটি নিয়ে ভাবনা চিন্তা চলছেন বলে জানিয়েছেন চিকিৎসক অভিজিত চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রীর গঠিত আট সদস্যের উপদেষ্টা বোর্ডের আহ্বায়ক। এই পদ্ধতি ব্যবহার করে চিন ও আমেরিকায় কিছুটা সফলতা এসেছে বলে এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে বলে মনে করেন অভিজিতবাবু।

 

চিনে সুস্থ হওয়া লোকদের থেকে ২০০ মিলিলিটার প্লাজমা নিয়ে দশজন অসুস্থকে দেওয়া হয়েছিল। এরপর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় ও খুব দ্রুত তারা সুস্থ হয়ে ওঠেন বলে জানা গিয়েছে। প্যানেলে উপস্থিত আরেকজন চিকিত্সক সুকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন যে এটা পুরনো পন্থা। কিন্তু থেরাপির কোন স্তরে এই প্লাজমা শরীরে প্রবেশ করানো উচিত, সেটা বুঝতে হবে, বলে জানিয়েছে তিনি। তবে এই ট্রিটমেন্টের খরচা খুব বেশি হবে বলে সতর্ক করেন তিনি। এটি এখনও পরীক্ষামুলক স্তরে আছে ও সারা বিশ্বে এখনও ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি বলেই জানান তিনি।

অন্যদিকে রোগীদের ট্র্যাক করার জন্য সফটওয়্যার ব্যবহার করার কথা ভাবছে রাজ্য সরকার। আপাতত রাজ্যে সাতটি হটস্পট জোন আছে। সেই জোনে রোগীদের চিহ্নিত করে, তাদের টেস্ট করে, কোয়ারেন্টাইন করার কথা ভাবছে রাজ্য সরকার।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube