যমজ সদ্যজাতর নাম করোনা ও ভাইরাস, নজিরবিহীন সিদ্ধান্ত করোনা আক্রান্ত মায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : গর্ভবতী অবস্থায় করোনা থাবা বসিয়েছিল তাঁকে। যার জেরে মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হসপাতালে ভর্তি হন আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস। প্রথমে করেনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন আন্নামারিয়া। নমুনা পরীক্ষা করে দেখা যায় তাঁর রিপোর্ট পজেটিভ। গর্ভবতী অবস্থাতেই হাসপাতালে চলছিল তাঁর করোনার চিকিৎসা। এরপরেই ২৭ মার্চ মধ্য়রাতে যমজ সন্তানের জন্ম দেন বছর ৩৪-এর ওই মহিলা। 

করোনা আক্রান্ত মায়ের যমজ সন্তান হওয়ায় হাসপাতালের এক চিকিৎসক মজা করে আন্নামারিয়াকে দুই সন্তানের নাম ঠিক করে জানান। তিনি সদ্যজাত পুত্র সন্তানের নাম দেন, ভাইরাস জোসে মিগুয়েল গঞ্জালেজ এবং কন্যাসন্তানের নাম দেন, কারোনা জোসে মিগুয়েল গোঞ্জালেস। কিন্তু সেই মজাকে গুরুত্ব দিয়ে শেষমেশ আন্নামারিয়ার তাঁর সদ্যজাত দুই সন্তানের নাম রাখেন করোনা ও ভাইরাস। তবে এই নাম যে তাঁর বেশ পছন্দ হয়েছে তাঁও জানিয়েছেন আন্নামারিয়া। 

এবিষয়ে সংবাদমাধ্য়েমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হসপাতালের ওই চিকিৎসক এদুয়ার্দো ক্যাস্তিলাস জানান, মা করোনা আক্রান্ত ছিলেন বলেই নেহাত মজা করেই এই নাম দুটি বলেছিলেম। ভাবতে পারিনি আন্নামারিয়া সত্যিই তাঁর সন্তানদের নাম করোনা ও ভাইরাস রাখবেন। 

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মা এবং তাঁর দুই সন্তান সুস্থ রয়েছেন। করোনার জেরে যখন আতঙ্কে গোটা বিশ্বের মানুষ, তখন সেই ভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ-স্বাভাবিকভাবে যমজ সন্তানের জন্ম দিয়ে একদিকে যেমন সাধারণ মানুষের মনোবল বাড়িয়েছেন আন্নামারিয়া, অন্যদিকে তেমনই তাঁর সন্তানদের নামের নির্বাচন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিখ্যাত করে তুলেছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় আন্নামারিয়ার দুই সন্তানের নাম প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁদের ছবি। এমনকি নেটিজনদের কাছে বর্তমানে আন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন আন্নামারিয়া জোসে রাফেল। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube