বিপদের সময়ই বন্ধু প্রকৃত বন্ধু- মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস মোকাবিলার ওষুধের রফতানি নিয়ে কিছুটা মনমালিণ্য হয়েছিল। এখন তা অতীত,তাঁরা আবার ‘বন্ধু’ হয়ে গিয়েছেন। আর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘এরকম সময় বন্ধুদের কাছে আনে।’

হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে গত কয়েকদিনে ভারত-আমেরিকার মধ্যে কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল। ওষুধ না পেলে  বদলা নেওয়ার কথা বলে আমেরিকা। তার কয়েক ঘণ্টা পরই হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির উপর থেকে বিধিনিষেধ শিথিল করে ভারত। তারপরই ভারতকে ধন্যবাদ জানান ট্রাম্প। মোদীর ‘দৃঢ় নেতৃত্ব’-এর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

এরপর বৃহস্পতিবার সকালে ট্রাম্পের টুইটের জবাব দেন মোদী। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরোপুরি একমত। বিপদের সময় বন্ধুদের কাছাকাছি নিয়ে আসে। ইন্দো-মার্কিন সম্পর্ক যে কোনও সময়ের থেকে শক্তিশালী হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় মানবতাকে সাহায্যের জন্য ভারত সবকিছু করবে। সকলকে একসাথে জিততে হবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube