নিউজটাইম ওয়েবডেস্ক : চৈত্রের শেষে রোদের তাপে জেরবার রাজ্যবাসী। লকডাউনের মধ্য়ে বাড়ি থেকে বেরোতে না হলেও ভ্যাপসা ও অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। আর ঠিক সেই মুহূর্তেই রাজ্যবাসীকে খুশির খবর শোনাল হাওয়া অফিস। জানা যাচ্ছে, রাজ্যে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে বিকেলের পর থেকে ধীরে ধীরে নিম্নমুখী হতে পারে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস সুত্রের খবর, বঙ্গোপসাগরের পূবালি হাওয়া, উত্তর-পশ্চিম শীতল হাওয়ারর সংস্পর্শে আসার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমি ঝঞ্ঝার সাথে জলীয় বাষ্প সংযুক্ত হওয়ার ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিনবঙ্গে। তবে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ঝড়বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে। অন্য়দিকে দক্ষিনবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুরে ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিকিম,ছত্তিশগড়, ওড়িশা, ও বিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে তাপপ্রবাহ চলতে পারে গুজরাট ও রাজস্থানের বিভিন্ন অংশে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

