নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের একাধিক স্কুলে টিউশন ফি বৃদ্ধির বিষয়টিতে লাগাম লাগাতে এবার কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা আবহের মধ্যেই রাজ্য়ের একাধিক বেসরকারি স্কুলে টিউশন ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্য়েই সেবিষেয়ে শিক্ষা দফরের কাছে অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতেই এদিন এক ভিডিও বার্তায়, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেই সমস্ত স্কুল কর্তৃপক্ষকে ফি বৃদ্ধি না করার আবেদন জানান পার্থবাবু।
করোনার জেরে দেশজুড়ে লকডাউন। গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন রাজ্যের মানুষ। এহেন পরিস্থিতিতে আর্থিক ভাবেও সমস্যায় পড়েছেন অনেকে। এদিন সেদিকটি বিবেচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যাঁরা এই মুহূর্তে স্কুলের ফি দিতে পারবেননা, তাঁদের বিষয়টি যেন মানবিকতার সঙ্গে ভেবে দেখা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে।’ করোনা মোকাবিলায় রাজ্যবাসীর স্বার্থে সরকারের তরফে যেসমস্ত পদক্ষেপ গ্রহন করা হয়েছে, তাও এদিন ভিডিও বার্তায় আরও একবার মনে করিয়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনার মতো মারণ ভাইরাসের মোকাবিলায় দিন রাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের প্রশাসন। এই পরিস্থিতিতে একদিকে যেমন টিউশন ফি বৃদ্ধির অভিযোগ উঠেছে বিভিন্ন স্কুলের বিরুদ্ধে। অন্যদিকে তেমনই ৫০ শতাংশ টিউশন ফি মুকুব করেছে কলকাতার ন্যাশনাল হাইস্কুল। স্কুল কর্তৃপক্ষের এই মানবিক দিকটিকে প্রশংসা করেছেন সদকলেই।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

