নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। বন্ধ রয়েছে ছোট বড় সমস্ত শিল্প। ব্যাবসা-বাণিজ্য়েও নেমেছে ধস। এই পরিস্থিতিতে কীভাবে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব তা নিয়ে চিন্তায় দেশের সরকার। তাই লকডাউন শেষে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সচল রাখতে কয়েক কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র।
লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়েছে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বন্ধ রয়েছে তাদের উৎপাদন। আশঙ্কা করা হচ্ছে লকডাউনের পরে যখন বাজারে এই সমস্ত পণ্য়ের চাহিদা বাড়বে তখন প্রয়োজনের তুলনায় জোগান থাকবে অনেক কম। যার প্রভাব পরোক্ষ ভাবে পড়বে দেশের অর্থনীতিতে। তাই সেই সমস্যা সমাধানের স্বার্থে এবার ওই সমস্ত শিল্পের জন্য ৫০ হাজার থেকে ৭৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে মোদী সরকার। এখানে উদ্বেগের বিষয় হল, লকডাউনের পর সাধারণ মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার ফলে এমনিতেই টান পড়েছে রাজকোষে। এমতাবস্থায় ফের ৫০ হাজার থেকে ৭৫ হাজার কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দ করা হলে রাজকোষের টান আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আর ঠিক সেকারনেই জ্বালানি-সহ বেশ কিছু প্রয়েজনীয় পণ্যের দাম বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে। তবে পণ্যের উপর এই অতিরিক্ত সেস বসানোর বিষয়টি আদৌ বাস্তাবায়িত হবে কি না সেবিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও এবিষয়ে পরিকল্পনা চলছে বলেই খবর। লকডাউনের জেরে যাতে দরিদ্র মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়া যায় প্রথমে সেবিষয়টি মাথায় রেখেছে কেন্দ্র সরকার। এবার অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। এপ্রসঙ্গে এক আধিকারিক জানান, “জীবন বাঁচানোর মতো অর্থনীতিকে বাঁচিয়ে রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই একটি আর্থিক প্যাকেজ অবশ্যই ঘোষিত হবে। লকডাউনের সময়সীমা বাড়া নিয়ে সিদ্ধান্ত হয়ে গেলেই তা ঘোষণা করা হবে।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

