করোনা মোকাবিলায় ভারতকে ১,৭০,০০০ পিপিই কিট পাঠাল চিন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস জেরে আতঙ্কে দিন কাটাচ্ছে দেশবাসী। এই মারণ ভাইরাসের সংক্রমণের ঠেকাতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। এবার করোনা মোকাবিলায় ভারত পাশে পেল চিনকে। স্বাস্থ্য মন্ত্রক সুত্রে জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য় ভারতকে ১,৭০,০০০ পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই ) কিট পাঠিয়েছে চিন। 

তবে চিন ছাড়াও ২০ হাজার দেশীও কিটও খুব শীঘ্রই ভারতের হাতে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তার পরেই দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ওই কিটগুলি পাঠিয়ে দেওয়া হবে। এই পিপিই কিট পাওয়ার পরে স্বাস্থ্য কর্মীরা সংক্রমণের হাত থেকে অনেকখানি বাঁচতে পারবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।  

আগেই সরকারের তরফে প্রায় ২০ লক্ষ এন-৯৫ মাস্ক বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এবার নতুন করে যে মাস্ক গুলি আসবে তা মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, তেলেঙ্গানা সহ আরও বেশ কিছু রাজ্যে, যেখানে করোনার প্রকোপ সবথেকে বেশি সেখানে পাঠানো হবে বলে জানানো হয়েছে। 

দেশে পিপিই কিটের সমস্যার কথা মাথায় রেখে আগেই সিঙ্গাপুরের একটি কোম্পানিকে ৮০ লক্ষ কিট অর্ডার করেছিল ভারত। চলতি সপ্তাহের মধ্যে তা আসার কথা। সেগুলি হাতে পেলেই দেশে কিটের সমস্যা অনেকখানি মিটবে বলে আশা করা হচ্ছে।  

 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube