গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত ১৭, আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৫৭৩৪

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার কবলে পড়েছে গোটা দেশ। যার জেরে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গত ২৪ ঘন্টায় ফের করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে ভারতে। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬। একইসাথে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। এর ফলে আক্রান্তের সংখ্যাটাও একলাফে বৃদ্ধি পেয়ে ৫,৭৩৪-এ দাঁড়িয়েছে। সরকারি তরফে এই তথ্য প্রকাশ্য়ে আসার পরেই ফের আতঙ্ক বেড়েছে দেশবাসীর মধ্যে। 

আগামী ১৪ এপ্রিল শেষ হচ্ছে দেশের লকডাউনের মেয়াদ। তার পরেও লকডাউন বহাল রাখা হবে কিনা সেবিষয়ে এখনও পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফে। তবে একেবারেই যে লকডাউন উঠবেনা সেবিষয়ে বুধবার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এহেন পরিস্থিতিতে লকডাউন তোলার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের কথা বলে এদিন সরকারের তরফে একটি খসড়া পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে গত ৭ দিনে সংক্রমণ ছড়িয়ে পড়া, সংক্রামিত ব্যক্তির সংখ্যা ও জনঘনত্বের ভিত্তিতে দেশের বিভিন্ন রাজ্যকে চারটি ক্ষেত্রে ভাগ করা হবে। তার ওপর ভিত্তি করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে। 

তবে দেশের এই সংকটের দিনেও একটাই আশার কথা শোনাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু জানিয়েছে ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। এবিষয়ে হু-এর এক আধিকারিক জানান, যেসমস্ত ক্ষেত্রে সংক্রমণের উৎস খুঁজে পাওয়া সম্ভব হয়না, সাসমস্ত ক্ষেত্রে সামাজিক সংক্রমণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু ভারতের ক্ষেত্রে এখনও পর্যন্ত যত সংক্রমণ হয়েছে, সেগুলির উৎসও পাওয়া গিয়েছে। সুতরাং ভারতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি বলেই ধরে নেওয়া হচ্ছে। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube